পাঠশালা কামাই
পাঠশালা কামাই করে গোপাল চণ্ডীমণ্ডপে এসে যাত্রা দেখছিল। পণ্ডিতমশাই-এর সঙ্গে চোখাচোখি হতেই, পণ্ডিতমশাই সে সময় কিছুই বললেন না। পরপর তিনদিন কামাই করে গোপাল পাঠশালায় এল।
পণ্ডিতমশাই জিজ্ঞেস করলেন, “হ্যারে গোপাল, তিনদিন পাঠশালায় এলি না কেন?”
গোপাল বললে, “কি বলব! একদিন খুব পেট কামড়াচ্ছিল।”
পণ্ডিতমশাই এবারে বললেন, “বেশ তো, বাকি দুদিন?”
গোপাল বললে, “কি বলব পণ্ডিতমশাই! ঘোঁয়ার গাধাটা হঠাৎই মারা গেল কিনা!”
পণ্ডিতমশাই বললেন, “এ তো বড় আশ্চর্য কথা, ঘোঁয়ার গাধার সঙ্গে তোর কি সম্পর্ক?”
গোপাল বললে, “সম্পর্ক আছে। ঘোঁয়া বারে মাস কাপড়চোপড় কেটে দেয়। তার গাধাটা হঠাৎ মরে গেল। দুঃখের দিনে তার কে আছে বলুন?”
পণ্ডিতমশাই বললেন, “বেশ, তবে কাল কি হয়েছিল?”
গোপাল বললে, “কাল কোথায় কামাই হল? কাল বিকেলে চণ্ডীমণ্ডপে আপনার সঙ্গে তো দেখাই হল।”
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
মে ২৭, ২০২৬
Rating:

কোন মন্তব্য নেই: