গোপালের গল্পের আসর

গোপাল ভাঁড়ের চালাকি দেখে সবাই অবাক! 😆 মাছি সন্দেশ খেলো, পয়সা দিল না! 😂 গোপাল ভাঁড়ের মজার গল্প | বাংলা হাসির গল্প

মাছি এসে সন্দেশ খাচ্ছে | গোপাল ভাঁড়ের গল্প

🍬 মাছি এসে সন্দেশ খাচ্ছে 🍬

ভরদুপুর বেলা গোপাল হেঁটে হেঁটে মামার বাড়ি যাচ্ছিল। ভীষণ খিদে পেয়েছে অথচ পকেটে কানাকড়িও নেই।

কিছুদূর যাবার পর বটতলায় একটা মিষ্টির দোকান দেখতে পেল সে। মিষ্টির দোকানে একটা বাচ্চা ছেলে বসেছিল। বাচ্চা ছেলেটিকে একা বসে থাকতে দেখে গোপালের মাথায় দুষ্টু বুদ্ধি এল।

দোকানে ঢুকে একটা সন্দেশের থালা টেনে নিল। তারপর বলা নেই কওয়া নেই, গোপাল সন্দেশ খেতে লাগল।

“এ কী! কী করছো? তোমার নাম কী? দাঁড়াও, বাবাকে ডেকে আনছি!”

োপাল সন্দেশ খেতে খেতে বলল—

“তোমার বাবা আমাকে চেনে, আমার নাম মাছি। আমি রোজ রোজ এমনিই করে সন্দেশ খাই।”

ছেলেটি চেঁচিয়ে এবারে তার বাবাকে বলল—

“বাবা, দ্যাখো না মাছি সন্দেশ খাচ্ছে!”

ছেলেটির বাবা ভেতরের ঘরে বিশ্রাম করছিল। পাশ ফিরে শুতে শুতে বলল—

“মাছি তাড়িয়ে দে।”

গোপাল এবারে সন্দেশ খাওয়া শেষ করে দোকান ছেড়ে এগিয়ে চলল।

“বাবা, মাছি সন্দেশ খেয়ে পয়সা না দিয়েই চলে যাচ্ছে!”

ঘুমের ঘোরে ছেলেটির বাবা বলল—

“মাছিরা পয়সা কোথায় পাবে, যে দেবে? মাছি রোজ এমনিই তো সন্দেশ খায়!”

গোপাল ভাঁড়ের চালাকি দেখে সবাই অবাক! 😆 মাছি সন্দেশ খেলো, পয়সা দিল না! 😂 গোপাল ভাঁড়ের মজার গল্প | বাংলা হাসির গল্প গোপাল ভাঁড়ের চালাকি দেখে সবাই অবাক! 😆 মাছি সন্দেশ খেলো, পয়সা দিল না! 😂 গোপাল ভাঁড়ের মজার গল্প | বাংলা হাসির গল্প Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on মে ২৭, ২০২৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.